বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে পুলিশের ৪১ সদস্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্কনিউজঃ রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশ ও দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়ে ৪১ জন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন।

সরকারের পতনের একদফা দাবিতে নয়াপল্টনে নিজেদের দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি। তবে পুলিশ এতে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশস্থলের আশপাশ থেকে দলীয় নেতাকর্মীদের সরিয়ে দিচ্ছে পুলিশ।

কাকরাইলের পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে। তবে বিচ্ছিন্নভাবে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এগোচ্ছেন সমাবেশের দিকে।

এ সময় টিয়ার শেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ।

আপাতত বিএনপির মঞ্চ থেকে বক্তব্য বন্ধ রাখা হয়েছে। কাঁদানে গ্যাসের কারণে নেতাকর্মীরা অসুস্থবোধ করছেন। তবে নেতাকর্মী এখনও নয়াপল্টনের সামনে অবস্থান করছেন। মঞ্চে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।

সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে. শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি নিয়ে বিএনপি পুলিশের ওপর হামলা করছে বলে অভিযোগ করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতি বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।

হারুন অর রশীদ বলেন, ‘সমাবেশগুলো নিয়মতান্ত্রিকভাবে করার কথা, ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা এমন শর্তেই অনুমতি নিয়েছে। কিন্তু হঠাৎ পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এরপর আমরা তাদের সরিয়ে দিই। পরে তারা আইডিইবি ভবনে আগুন দেয়, চিফ জাস্টিজের ভবনে ভাঙচুর করে। আমরা সেখান থেকেও তাদের সরিয়ে দিয়েছি।

কিউএনবি/বিপুল/২৮.১০.২০২৩/ বিকাল ৫.৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit