বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

নরসিংদীতে শিবিরের ৩ কর্মী গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৩১ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শিবিরের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নরসিংদীর গাবতলী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মকবুল হোসেনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।আজ শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভুঁইয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন- রায়পুরার বাচ্চু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসাইম (২২), মনোহরদীর সানা উল্লার ছেলে শফিকুল ইসলাম (১৯) এবং একই উপজেলার আতাউর রহমানের ছেলে আরাফাত (১৯)। তারা সবাই নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসার বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেম ভূইয়া বলেন, “নরসিংদীর গাবতলি মাদ্রাসা সংলগ্ন মাদ্রাসার শিক্ষক ও জেলা জামাতের কোষাধ্যক্ষ মকবুল হোসেনের বাড়ি থেকে তিনজনকে নাশকতা মামলায় গ্রেপ্তার করা হয়।

মামলার ঘটনায় জড়িত থাকার স্বপক্ষে তদন্তকালে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের ৩ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ আদালতে পাঠানো হলে আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন, আগামী রোববার মামলায় রিমান্ড শুনানি হবে।

 

কিউএনবি/আয়শা/২৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit