রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের প্রমাণ মিলেছে : বিচারক রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

পার্বতীপুরে জামায়াত-বিএনপির ৩ জন নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৯৬ Time View
আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি : আগামী ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের সমাবেশকে সামনে রেখে দিনাজপুর জেলা থেকে ১৪/১৫ হাজার নেতাকর্মী ঢাকায় বিএনপির ডাকা মহা সমাবেশে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের নির্দেশে পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপির ৩ জন নেতাকে গ্রেফতার করেছে। 

আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মন্মথপুর ও রামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মন্মথপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন মুন্সি, রামপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া ও একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান মাহমুদ।

গ্রেফতারকৃতদের ১৫৮ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বিএনপি-জামায়াতের ৩ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/রাত ১০:২৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit