বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

খায়রুল কবির খোকন গ্রেফতার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৮৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীতে ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জজ কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহনাজ সিদ্দিকী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ছাত্রদলের পদবঞ্চিত হয়ে আন্দোলন করার সময় চলতি বছরের ২৬ মে  জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক ও আশরাফুল ইসলাম নামের এক কর্মী দূর্বৃত্তের গুলিতে নিহত হয়।

এ ঘটনায় নিহত সাদেকের ভাই আলতাফ হোসেন বাদী হয়ে বিএনপি নেতা খায়রুল কবীর খোকন ও তাঁর স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা সহ ৩০ জনের উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জনকে আসামি করে নরসিংদী মডেল থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় বিএনপি নেতা খোকনের নামে আদালতের গ্রেপ্তার ওয়ারেন্ট জারি ছিল। বুধবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।বৃহস্পতিবার বিকালে তাকে নরসিংদীর আদালতে নেয়া হয়।

এসময় খোকনের বিচারের দাবিতে আদালত চত্তরে বিক্ষোভ মিছিল করে মামলার বাদীসহ, নিহতের পরিবার ও এলাকাবাসী।নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, “ছাত্রদল নেতা সাদেকসহ জোড়াখুনের মামলার আসামী খোকনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপি। পরে আমাদের কাছে হস্তান্তর করেন। আমরা যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে প্রেরণ করেন। এই মামলায় আগামী রোববার শুনানি হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/রাত ১০:২৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit