বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

শার্শায় জামায়াতের ৪ নেতা কর্মি আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০৯ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় বুধবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের ৪ নেতা কর্মিকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটক নেতা কর্মিদের নামে বিষ্ফোরক আইনে মামলা ১৯৭৪ সালের ১৫(৩) / ২৫ ডি, শার্শা থানা মামলা নং ১৭, তাং ১৭/০৯/২০২৩ তে আসামী করে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

আটককৃতরা হলো শার্শার সামটা গ্রামের মৃত বজলুর রহমানের এর ছেলে ইসরাফিল হোসেন বাবু (৪৮), চালিতাবাড়িয়া দিঘা গ্রামের সোলাইমান সরদারের ছেলে রেজাউল করিম (৪৮), উলাশী গ্রামের মৃত বারেক আলীর ছেলে মফিজুর রহমান মফু ( ৫৪) ও মহিষা গ্রামের মৃত ইয়াছিন গোলদারের মোঃ আব্দুল কুদ্দুস ( ৫৮)। শার্শা থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতা করার জন্য পরিকল্পনা করবে বলে গোপন সংবাদ আসে। পুলিশ এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে।

কোন অভিযোগ ছাড়াই শার্শা থানা পুলিশ কতৃক আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর জেলা জামায়াতের সাবেক আমির মাওঃ আজিজুর রহমান। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, নাশকতার প্রস্তুতির করবে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে শার্শা জামায়াতের ৪ জন নেতা কর্মিকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit