মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা ফরিদপুরে ইজিবাইকচালক হত্যায় দুইজনের যাবজ্জীবন ডোমার থানার বিশেষ অভিযানে মাদক মামলার ১০ জন আসামী গ্রেফতার পার্বতীপুরে মা মেয়ের আত্মহত্যার নতুন মোড়, হত্যা সন্দেহে পরিবারের সংবাদ সম্মেলন  

চৌগাছায় বিএনপির দুইজন আটক

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১০৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিএনপির দুইজন কর্মীকে আটক করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর ) ভোর রাতে স্বরুপদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালানপুলিশ। এ সময় তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতা হলেন স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চডাঙ্গা গ্রামের মাঠ পাড়া এলাকার রমজান আলীর ছেলে গিয়াস উদ্দিন ও একই গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে সোহরব আলী। তারা দুজনই কৃষি কাজ করেন এবং বিএনপির সমর্থক।
স্থানীয় বিএনপি নেতা ও আটক ব্যক্তিদের স্বজনরা জানান, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দিতে পারে এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে।

উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম বলেন, ২৮ অক্টোবর ঢাকায় বিরোধী জোটের মহাসমাবেশে উপস্থিতি ঠেকাতে পুলিশ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছেন। নেতা-কর্মীদেরমহাসমাবেশে যেতে না দেওয়ার জন্যই অভিযান চালিয়ে আটক করছেন। আটক করা নেতা-কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি। আটক করে সমাবেশে মানুষের ঢল বন্ধ করা যাবে না। চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই জারফিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার আটক আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit