বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

সহকর্মীকে ধর্ষণ, চামড়া কারখানার শ্রমিক গ্রেপ্তার

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বিয়ের প্রলোভন দেখিয়ে সহকর্মীকে ধর্ষণের অভিযোগে মো  কামরুল ইসলাম (২৫) নামে চামড়া কারখানার এক শ্রমিককে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশ। বুধবার বিকেলে ধর্ষণের শিকার কিশোরীর মা বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। এর আগে মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

মামলায় উল্লেখ করা হয়, বিশ্বরোড এলাকার চামড়া কারখানায় কাজ করার সুবাদে কয়েক মাস আগে সরাইলের বৈশানু সহকর্মী সদর উপজেলার মৈন্দ গ্রামের ফজলুর রহমানের ছেলে কামরুলের সঙ্গে তার পরিচয় হয়। এরই সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১৮ অক্টোবর কিশোরীকে তারই বাড়িতে ধর্ষণ করে। ২৪ অক্টোবর আবার ধর্ষণের চেষ্টা করলে কিশোরী চিৎকার শুরু করেন। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা কামরুলকে আটক করে পুলিশে খবর দেয়।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কিশোরীর মায়ের দেওয়া অভিযোগটি থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামীকে আদালতে পাঠানো হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit