বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান-আ.লীগ সভাপতিসহ ৬জনের কারাদন্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১৬২ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে সিআর মামলায় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতিসহ ছয়জনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে নোয়াখালীর বিশেষ দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এ এন এম মোর্শেদ এই দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, জেলার সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, একই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশ্রাফুল আলম চৌধুরী কামাল, প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন ভূঁইয়া, মাহবুবুল আলম জাবেদ (সাবেক মেম্বার), এইচ এম শাহজাহান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহিরুল ইসলাম মিলন।  

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর কোর্ট ইন্সপেক্টর মো.শাহ আলম।  তিনি বলেন, বুধবার বিকেলে একটি সিআর মামলায় দন্ডবিধি ৩৬৫ ধারায় আসামিদের উপস্থিতিতে বিচারক এ আদেশ দেন। ২ বছরের কারাদণ্ডের পাশাপাশি অন্য একটি ধারায় আসামিদের প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। পরে আসামিদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।  

কিউএনবি/আয়শা/২৬ অক্টোবর ২০২৩,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit