শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯১৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২১০ Time View

ডেস্ক নিউজ : ডেঙ্গু জ্বরে মৃত্যু বাড়ছেই। আক্রান্তের তালিকাও দীর্ঘ হচ্ছে প্রতিদিন। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬০ হাজার ৮২৯ জনে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন সাত হাজার ৫৯৯ জন ডেঙ্গুরোগী।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৯১৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩৫ জন আর ঢাকার বাইরের এক হাজার ৪৮২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন এবং ঢাকার বাইরের সাতজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৬০ হাজার ৮২৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৬ হাজার ৮৪৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৬৩ হাজার ৯৮৩ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৫১ হাজার ৯৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৩ হাজার ৮৯৬ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৫৮ হাজার ৩৯ জন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit