শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ডেঙ্গুতে আরও ১২ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৫২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২০৭ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৫২ জন। মঙ্গলবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়াদের মধ্যে সাতজনই ঢাকার বাইরের। আর বাকি পাঁচজন ঢাকার। নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৪২৭ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৪২৫ জন।

বর্তমানে দেশে সর্বমোট সাত হাজার ৫৪৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ১০৬ জন এবং ঢাকার বাইরে পাঁচ হাজার ৪৪০ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৮৩ জন।

২০২৩ সালের এক জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট দুই লাখ ৫৮ হাজার ৯১২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯৬ হাজার ৪১১ জন এবং ঢাকার বাইরে এক লাখ ৬২ হাজার ৫০১ জন রয়েছে। একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই লাখ ৫০ হাজার ৮২ জন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit