বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

খাগড়াছড়িতে শান্তি পরিবহন -জীপ গাড়ি মুখোমুখি সংঘর্ষে নিহত এক

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১০১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় সাপমারা এলাকায় শান্তি পরিবহন -জীপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল জীপ চালকের। এ ঘটনায় চান্দের গাড়িতে থাকা কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালের দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. ইব্রাহিম (৪০) খাগড়াছড়ি সদর উপজেলার  ভাইবোনছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুর্ব মুসলিমপাড়ার বাসিন্দা মৃত আমির হামজার ছেলে। তিনি চান্দের গাড়ির (জীপ) চালক। 

পুলিশ ও আহত যাত্রীরা জানান, সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাইনীগামী শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই জীপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চান্দের গাড়িটি (জীপ) ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় জীপ চালক মো. ইব্রাহিমসহ কমপক্ষে ৪ জন আহত হয়েছেন। বাসে থাকা যাত্রীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মাইনীগামী শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই জীপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চান্দের গাড়ির (জীপ) চালককে হাসপাতালে নেয়ার পর মারা যায়। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও জীপ গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। 
কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit