বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে ইসরাইলের দাপট ঠেকাতে পারবে কি সৌদি–তুরস্ক–পাকিস্তান প্রতিরক্ষা জোট? মেসির দলে যোগ দিচ্ছেন নেইমার! এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা

রামগড়ে পুলিশের অভিযানে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৭০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড়ে সীমান্ত দিয়ে অবৈধ পথে নিয়ে অবৈধ ভারতীয় মদ সহ  এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।সোমবার (২৩ অক্টোবর)রাত সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সূদক্ষ দিক-নির্দেশনায় রামগড় থানার উপ-পরিদর্শক এসআই(নিঃ) মহসিন মস্তোফা, এর নেতৃত্বে সংগীয় ফোর্সসহ রামগড়   রামগড় থানা এলাকায় নিয়মিত ডিউটি এবং চলমান মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালীন সময়ে  গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন রামগড় পৌরসভার ০৯ নং ওয়ার্ডের দারোগাপাড়া  উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তার কার্যালয় এর সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী আসামী একরাম  হোসেন (২৩), কে অবৈধ ভারতীয় ৪০ বোতল মদ সহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামী একরাম  হোসেন (২৩) রামগড় পৌরসভার, ১ নং পৌর ওয়ার্ড   বল্টুরামটিলা এলাকার  আবুল হোসেন এর ছেলে।রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি)  মো. মিজানুর রহমান বলেন, আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীকে যথা সময়ে  যথা আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি
কিউএনবি/অনিমা/২৪ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit