শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

সরকারি এডওয়ার্ড কলেজে রাষ্ট্রপতি’র সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৮ Time View

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: সরকারি এডওয়ার্ড কলেজে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এর সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আছর সরকারি এডওয়ার্ড কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. মাহবুব হাসান, প্রফেসর ড. এ.কে.এম. শওকত আলী খান, সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা বাবুল হোসেন, হৃদয়ে পাবনার আহ্বায়ক আর কে আকাশসহ অসংখ্য মুসুল্লি এ দোয়া মাহফিলে শরিক হন।
উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৫ দিনের সফরে রাষ্ট্রপতি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন। তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এই সফরে তার সঙ্গে রয়েছেন। সফর শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফিরবেন রাষ্ট্রপতি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit