সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় চিকিৎসক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ তপন কুমার মন্ডল (৩৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল রবিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ সোমবার সকালে ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম ও গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

ডাঃ তপন কুমার মন্ডল বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরানপুর গ্রামের গৌর দাস মন্ডলের ছেলে ও গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
নিহত ওই চিকিৎসকের স্ত্রী ডাঃ শর্মীষ্ঠা ঘোষাল জানান, তারা বর্তমানে মিরপুরে থাকেন। রবিবার দুপুরে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় ফিরছিলেন তার স্বামী ডাঃ তপন কুমার মন্ডল। পথে মুকসুদপুরের গেড়াখোলায় ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। সেখান থেকে প্রথমে গোপালগঞ্জে পরে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো. জাকির হোসেন বলেন, ডাঃ তপন কুমার মন্ডলের দূর্ঘটনার কথা জানতে পেরে আমরা ছুটে যাই। প্রথমে গোপালগঞ্জে চিকিৎসা দেওয়া হয়, পরে তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। ডাঃ তপন কুমার মন্ডলের মৃত্যুতে আমরা শোকাহত। আজ সোমবার ভোরে তার মরদেহ গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে আনা হয়। এরপর তাকে তার গ্রামের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর গ্রামে নেয়া হয়েছে। সেখানে ধর্মীয় মতে তার অন্তেষ্টিক্রিয়া করা হবে। 

ফরিদপুরের ভাংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এসময় মুকসুদপুরের গেরাখোলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। আমরা জানতে পেরেছি আহত ওই চিকিৎসক রাতে মারা গেছে।

কিউএনবি/অনিমা/২৩.১০.২০২৩/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit