রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের প্রমাণ মিলেছে : বিচারক রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

নরসিংদীতে তিন ভুয়া পুলিশ গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৭৪ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর শিবপুর হতে তিন ভুয়া পুলিশ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার বিকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানান। এর আগে শনিবার সকালে শিবপুর মডেল থানার কলেজ গেইট এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-  শিবপুরের বাঘাব গ্রামের রমিজ উদ্দিনের ছেলে  মোঃ আরিফুল ইসলাম (২৫), নগর গ্রামের আব্বাস আলীর ছেলে মোঃ দুলাল মিয়া (৩৫) ও কামরাব গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে মোঃ স্বাধীন (৩০)।জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশ পরিচয়ে অপরাধ কর্মকান্ড পরিচালনা করে বলে স্বীকারোক্তি দেয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ০১ টি প্রিমিও প্রাইভেটকার ও ১ টি হ্যান্ডকাফ, হ্যান্ডকাফের চাবিসহ পুলিশের ব্যবহৃত সরঞ্জামাদী জব্দ করা হয় বলে জানান ওসি খোকন চন্দ্র সরকার।

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit