রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ ৪ জন গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূইয়া (৪০) সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার চিনিশপুরের নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া অন্য ৩ জন হলেন- সদর উপজেলার চিনিশপুর এলাকার মোহাম্মদ আলী ( ৪০), নজরপুর ইউনিয়নের দিলার পুর এলাকার ইকবাল হোসেন (৬০) ও কালাই গোবিন্দপুর আবু ফারুক (৫১)। এসময় তাদের দখল হতে ১৮টি ককটেল, ১টি সাদা প্লাষ্টিকের ব্যাগ, ১৭টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট বড় কাঠের লাঠি, ০৫টি ইটের টুকরা জব্দ করা হয় বলে জানায় পুলিশ। সদর থানার ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় দিদার হোসেন এর বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল।

এসময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৪২  জনের নামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার ৭ দিনের রিমান্ডের আবেদন সহ আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

আগামী বুধবার রিমান্ড শুনানী হবে।নরসিংদী  জেলা যুবদলের সভাপতি  মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, গ্রেপ্তারকৃতরা বিএনপি ও যুবদলের নেতাকর্মী। সরকারের পরিকল্পিত নির্বাচনের সাজানো নাটকের অংশ বাস্তবায়ন করতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বে কোন মামলার ওয়ারেন্ট নেই। তারা সকল মামলায় জামিনে আছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit