মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যােগে আর্থিক অনুদান বিতরণ করেন..রিজিয়ন কমান্ডার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৩০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : অসহায় দূ:স্থ মানবিক সংগঠন ও ১৫টি দুর্গাপূজা মণ্ডপে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) দুপুরের দিকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের আয়োজনে  খাগড়াছড়ি সেনা রিজিয়ন কার্যালয়ের  এ আর্থিক অনুদান বিতরণ অনুষ্টানে খাগড়াছড়ি  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বিতরণ করেন।খাগড়াছড়ি রিজিয়নের পক্ষথেকে  চিকিৎসার জন্য ৬ জন অস্বচ্ছল রোগী, ২টি মানবিক সংগঠন এবং ১৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ২ লাখ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।
এ সময় রিজিয়নের ব্রিগেড মেজর মো. ইমরোজ মুনির, রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসানসহ সেনা রিজিয়নের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি,র বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোহতাশিম হায়দার চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রেক্ষাপটের মানোন্নয়নে সেনাবাহিনী অংশীজনদের জন্য সবসময় কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/বিকাল ৫:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit