শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম

ক্যারিয়ারে দ্বিতীয় ‘ডাক’ মারলেন কনওয়ে

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : ডেভন কনওয়ের ক্রিকেট ক্যারিয়ার উপন্যাসের মতো। শুরুটা খুব সুন্দর, মাঝে সংকট। ক্লাইমেক্সে আবার দারুণ মোড়। নায়কের মতো প্রত্যাবর্তন। ২০২১ সালে ওয়ানডে অভিষেকের পর ২৬ ম্যাচে ৫১’র উপরে ব্যাটিং গড়। হাজারের উপর রান। বর্ণিল এই অধ্যায়ে শূণ্য রানে ফিরে গেছেন কেবল একবারই।

এই বছরের জানুয়ারিতে করাচিতে পাকিস্তানের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছিলেন। নাসিম শাহের বলে সেদিন ফিরেছিলেন রানের খাতা না খুলেই। সেটি ছিল তার জীবনের ১২তম ইনিংস। পরের ম্যাচেই নান্দনিক শতকে ভুলে গেছিলেন ‘গোল্ডেন ডাকে’র দুঃখ।

বছর শেষ হওয়ার আগেই আবার একই দুঃখে পড়লেন ডেভন কনওয়ে। ভারতের সঙ্গে বিশ্বকাপের `হাই-ভোল্টেজ’ ম্যাচে মোহাম্মদ সিরাজের বলে ‘ডাক’ মেরেছেন তিনি। ৯ বল খেলে শ্রেয়াস আইয়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কনওয়ে। আরেক ওপেনার উইল ইয়ংকে ফিরিয়েছেন একাদশে সুযোগ পাওয়া মোহাম্মদ শামি। পাওয়ারপ্লে শেষে কিউইদের সংগ্রহ ২ উইকেটে ৩৪ রান।

 

 

কিউএনবি/আয়শা/২২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit