মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে অবৈধ সিগারেট সহ দুই চোরাকারবারি গ্রেপ্তার, একটি মিনিট্রাক জব্দ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১০৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়িতে অভিযান চালিয়ে ৫০ কার্টুন অবৈধ সিগারেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে মানিকছড়ি থানা পুলিশ। এসময় সিগারেট পাচারের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক (ঢাকা মেট্রো-অ ১৪-২৪৯১) জব্দ করা হয়।শনিবার (২১ অক্টোবর) রাতে ১১টার দিকে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক  মো. আওলাদ হোসেন এর নেতৃত্বে  ফোর্সসহ সহ অত্র থানা এলাকায়  রাত্রীকালিন মোবাইল-৭  ডিউটি করাকালীন র গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অবৈধ বিদেশী সিগারেট নিয়ে  দুইজন ব্যক্তি  ০১(এক) টি মিনি ট্রাক  যোগে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে চেকপোস্ট বসিয়ে মানকিছড়ির যোগ্যাছোলা ইউনিয়নের গরমছড়ি এলাকা থেকে তাদেরকে আটট করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জোয়ারিয়া গ্রামের বাসিন্দা মোঃ জলফু শেখ এর ছেলে মো. রবিউল শেখ (৩৬) ও কিশোরগঞ্জের নিলফামারী উপজেলার মাগুরা পীর ফকির পাড়ার মো. সেকেন্দার আলীর ছেলে আব্দুল্লাহ আল রুবেল মিয়া (৩২)।জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ বিদেশী সিগারেট নিয়ে দুইজন চোরাকারবারি একটি মিনি ট্রাক যোগে চট্টগ্রাম যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে মানিকছড়ি থানা পুলিশের একটি টীম খাগড়াছড়ি-চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কের গরমছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ট্রাকে তল্লাশী চালিয়ে ৫০ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করে। যার আনুমানিক বাজারমুল্য ৭৫ হাজার টাকা।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মো.আনচারুল করিম জানান আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীদের যথা সময়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, খাগড়াছড়ির আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও চোরাকারবারীদের লাগাম টেনে ধরা হবে। চারাচালান রোধে খাগড়াছড়ি জেলা পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/২২.১০.২০২৩/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit