রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

বাগেরহাটের ফকিরহাটে শেখ লুৎফর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৭১ Time View

ইসলাম কবির,বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মরহুম শেখ লুৎফর রহমান স্মৃতি ৮দলীয় আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা আওয়মী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বীর মক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, শেখ মোস্তাহিদ সুজা, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড, হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, এমডি সেলিম রেজা। উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত দে, যুগ্ম আহবায়ক শেখ শরিফুল ইসলাম প্রমূখ।

ফাইনাল খেলায় ফকিরহাট ইউনিয়নকে ট্রাইব্রেকারের মাধ্যমে ৩-৪ গোলের ব্যবধাানে হারিয়ে  পিলজংগ ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সহযোগিতায় ছিলেন লিপন বিশ্বাস ও জাকির খান।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit