রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

আমরা শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সহযোদ্ধা হতে চাই…কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৮৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:),শারদীয় দুর্গাপুজা ও কঠিন চীবরদান উদযাপন উপলক্ষে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যােগে  আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরের দিকে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যােগে  খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:),শারদীয় দুর্গাপুজা ও কঠিন চীবরদান উদযাপনের জন্য  আর্থিক সহায়তা তুলে দেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর  সভাপতিত্বে আর্থিক সহায়তা বিতরনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়–য়া, পার্বত্য জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যজরী মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য জাফর আহম্মদ প্রমুখ বক্তব্য রাখেন। 
প্রধান অতিথি,র বক্তব্যে, ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, ধর্ম যার যার উৎসব সবার   পাহাড়ে সকলকে সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে বসবাস করতে হবে। আমরা শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে সহযোদ্ধা হতে চাই। তাই অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতার বিকল্প নেই।
এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দিন,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, শতরূপা চাকমা, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. রইস উদ্দিন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল্লাহ, চিংলামং চৌধুরী, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ^জিত রায় দাশ,  ও ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit