বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা বারহাট্টায় আওয়ামী লীগ নেতা মোশাররফ গ্রেপ্তার

সিন্দুকছড়ি জোনের উদ্যােগে  বিশেষ মানবিক সহায়তা প্রদান।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৬৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পরিচালনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন। 

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৯ অক্টোবর সকালের দিকে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন ধরনের সহযোগীতা প্রদান করা হয়েছে। এ সময়, শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নগদ অর্থ প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, ঘর নির্মাণের জন্য ঢেউটিন, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা, গরিব দুঃস্থ মহিলাদের আত্মকর্ম সংস্থানের জন্য সেলাই মেশিন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আর্থিক অনুদানসহ কৃষিপণ্য উৎপাদনে সহায়তার নিমিত্তে বিভিন্ন প্রকার সার প্রদান করা হয়। 

সিন্দুকছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে বসবাসের পরামর্শ প্রদান করেন। এছাড়াও, তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. হাসান, তৈকর্মা হরি মন্দিরের সভাপতি পনেন্দ্র ত্রিপুরা, জনপ্রতিনিধি সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit