মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

পলাশপুর বিজিবি জোনের উদ্যােগে মানবিক সহায়তা বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সীমান্ত সুরক্ষার পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসুচীর আওতায় পলাশপুর ৪০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন শতাধিক অসহায়, হতদরিদ্র ব্যাক্তিদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করেছে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবি পলাশপুর জোন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালের দিকে পলাশপুর জোন সদরে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবি পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ পিএসসি। 

মানবিক সহায়তার অংশ হিসেবে আত্বকর্মসংস্থানের জন্য তিনজন নারীকে সেলাই মেশিন, গৃহ নির্মানের জন্য ২১ বান্ডিল ঢেউটিন, চিকিৎসার জন্য নগদ আর্থিক অনুদান, দুইটি পূজা মন্ডপে আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা ছাড়াও অসহায় পিতার কণ্যার বিয়ের উপহার সামগ্রী প্রদান করেন পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ পিএসসি। 

পলাশপুর জোন কমান্ডার লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্যাঞ্চলে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে কাজ করে যাচ্ছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন। ভবিষ্যতেও বিজিবির এমন মানবিক কর্মকান্ডের ধারা অব্যহত থাকবে। এসময় পলাশপুর জোনের সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইনসহ বিজিবি’র বিভিন্ন পদস্থ কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit