বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শামসুল হকের আপিলের রায় ৭ নভেম্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২২১ Time View

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে জামালপুরের শামসুল হকের (বদর ভাই) আনা আপিলের ওপর শুনানি শেষে ৭ নভেম্বর রায়ের দিন ধার্য করা হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আপিলের ওপর শুনানি শেষে রায়ের জন্য ধার্য করে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী এটর্নি জেনারেল এম সাইফুল আলম। শামসুল হকের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও এহসান এ সিদ্দিক।

এ মামলায় ২০১৬ সালের ১৮ জুলাই রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও পাঁচ আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। পরে আইন অনুযায়ী সময়ের মধ্যে আপিল করেন শামসুল হক।

আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও মরদেহ গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলায় দেয়া রায়ের বিরুদ্ধে আপিলে চূড়ান্ত নিষ্পত্তির পর ছয় আসামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তারা হলেন- জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জান, আবদুল কাদের মোল্লা, মীর কাশেম আলী ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। চূড়ান্ত রায়ে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী সাজা ভোগকরাকালীন ইন্তেকাল করেন। 

আপিল বিভাগে আরও বেশকটি আপিল মামলা শুনানি ও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit