মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ১২ দলীয় জোটের শীর্ষনেতারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন ১২ দলীয় জোটের ৯ জন শীর্ষ নেতা। 

রবিবার দুপুরে তারা এভারকেয়ার হাসপাতালে যান এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন। খালেদা জিয়াকে দেখতে যাওয়া ১২ দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা মহিউদ্দীন ইকরাম, বাংলাদেশ ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) রাশেদ প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল সাকিব, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম প্রমুখ।

পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম। তিনি বলেন, দেশের মানুষ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন আছে। ১২ দলীয় জোটের নেতারাও আশংকায় আছে। আমরা ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা এসেছিলাম। সিনিয়র চিকিৎসকরা আমাদেরকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেছেন। আমরা সকলেই তার জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে আরোগ্য ও দীর্ঘায়ু দান করেন। তার শারীরিক জটিলতা খুবই ক্রিটিক্যাল। তার লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন। এজন্য তার সুস্থতাও দরকার। চিকিৎসারা সর্বোচ্চ চেষ্টা করছেন খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়ার জন্য। 

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit