মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা: আসামির বাড়িতে আগুন, দগ্ধ ৩ জনের মৃত্যু ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের পাল্টা চ্যালেঞ্জ রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায় প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের মহররমের প্রথম ১০ দিনের পর খামেনির দাফন বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ২১ বছর পর বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার পরাজয় ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে বিএসএফের পুশইন চেষ্টা, রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয়রা

খালেদা জিয়ার  সুচিকিৎসার দাবির অনশনেও কুড়িগ্রাম জেলা বিএনপি দ্বিধা বিভক্ত

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩১২ Time View

রাশিদুল ইসলাম রাশেদ, কুড়িগ্রাম : বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎস্বার্থে বিদেশে প্রেরণের দাবিতে  অনশন কর্মসূচিতেও কুড়িগ্রাম জেলা বিএনপি দ্বিধা বিভক্তিতে পালন করেছে। এ নিয়ে বিপাকে পড়েছে দলের ত্যাগী ও একনিষ্ঠ কর্মীরা।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের দাদামোড়স্থ চৌরাস্তা মোড়ে এই কর্মসূচি পালন করে জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের অনুসারীরা। এ সময় জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলামের সভাপতিত্বে সহসভাপতি অধ্যাপক শফিকুল শফিকুল বেবু, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক, সাবেক সহ-সভাপতি শহিরুজ্জামান সাজু, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সহ-সভাপতি নাসিম পারভেজ তারা, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল, জেলা কৃষক দলের আহ্বায়ক খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরমান হোসেন, জেলা জাসাসের সদস্য সচিব বাহাদুর প্রমুখ বক্তব্য রাখেন। 

অপরদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার অনুসারীরা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়াস্থ অফিসে অনশন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আজিজুল ইসলাম, যুবদলের লেলিন মৎস্যজীবি দলের সদস্য সচিব মাহবুবুর রহমান প্রমূখ। উভয় গ্রুপের বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবি জানান। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit