জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শান্তি সম্প্রীতি উন্নয়ন বজায় রেখে পার্বত্যাঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড আর্টিলারি মাটিরাঙ্গা জোন তারই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা জোনের আওতায় অসহায়দের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০ টার দিকে আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে অস্বচ্ছল ব্যক্তির মাঝে ডেউ টিন ও দুর্গাপূজা উপলক্ষ্যে দুইটি মন্দিরে নগদ অর্থ, মাটিরাঙ্গা জোন সদরের একটি মসজিদ সংস্কারের জন্য আর্থিক অনুদান প্রদান , ও মাটিরাঙ্গা জোনের তত্ত্বাবধানে বাইল্যাছড়ি স্কুলপাড়া এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।
চিকিৎসা সেবা কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি।এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ সাইফুজ্জামান সায়ক স্থানীয় পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেছেন । চিকিৎসা সেবা কর্মসূচিতে ৫২৬ জন পাহাড়ি উপজাতি নারী ও পুরুষ এবং ২০৪ জন বাঙালি নারী ও পুরুষসহ সর্বমোট ৭৩০ জন অসহায় সাধারন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা পেয়ে অসহায় এ সব সাধারন মানুষ বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড আর্টিলারির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান সৃষ্টিকর্তার নিকট সেনাবাহিনীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন । প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে । আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১৫