শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

চৌগাছায় সাবেক চেয়ারম্যানসহ জামায়াতের দুই নেতা আটক

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৫৭৫ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দুই জামায়াত নেতাকে আটক করেছেন পুলিশ। শনিবার ভোরে চৌগাছা থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের (৫৭) কে তার বাড়ি থেকে আটক করেন।

তিনি পাশাপোল গ্রামের মৃত দ্বীন আলী বিশ্বাসের ছেলে। পরে পুলিশ উপজেলার বুড়িন্দিয়া গ্রামে অভিযান চালিয়ে মাওলানা আজিজুর রহমান (৪৮) নামে এক জামায়াত নেতাকে আটক করেন। তিনি ঐ গ্রামের মৃত শামছুদ্দীন বিশ্বাসের ছেলে।

আটক মাওলানা আব্দুল কাদেরের বড় ভাই পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আবু সাঈদ বলেন আমার ভাইয়ের নামে কোন মামলা নেই পূর্বের সকল মামলায় তিনি জামিনে আছেন অথচ পুলিশ সমপূর্ন অন্যায়ভাবে তাকে আটক করে নিয়ে গেছে।

চৌগাছা থানার ডিউটি অফিসার এস আই চম্পা তাদের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তাদেরকে একটি নাশকতা মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আদালত সুত্র জানায় তাদেরক জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit