শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ পালিত

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :
  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ২৭৮ Time View

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি,  ভুমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত। অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি শ্লোগানকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় এবং  জেলা প্রশাসনের আয়োজনে আজ শুত্রুবার সকাল ১০ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া করা হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো রুহুল আমিন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো আনোয়ার সাইদ,সিভিল সার্জন ডা: মো জহিরুল ইসলাম,  ঝালকাঠি জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর  উপ-পরিচালক মো ফিরোজ হোসেন, পৌর প্যানেল মেয়র বাবু তরুন কর্মকার, জেলা রেড ক্রিসেন্টসোসাইটির সাঃ সম্পাদক মুক্তিযোদ্ধা প্রফেসর আনোয়ার হোসেন পান্না, ঝালকাঠি জেলা জাতীয় পার্টি সভাপতি আনোয়ার হোসেন আনু  প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার মো শফিকুল ইসলাম, সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর রেসকিউ টিম এবং রেড ক্রিসেন্টের সদস্যরা। অনুষ্ঠান শেষে ঝালকাঠি ফায়ার ও সিভিল ডিফেন্সের (মানবিক অফিসার খ্যাত) ষ্টেশন অফিসার মো শফিকুল ইসলাম এর নেতৃত্ব ভুমিকম্প ও অগ্নিকাণ্ডের বিশেষ মহড়া প্রদর্শন করেন অগ্নি যোদ্ধারা।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit