রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

খাগড়াছড়িতে  তিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র তুষার।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে তিন দিন ধরে মো. রাশেদুল ইসলাম তুষার (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। সে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের দশম শ্যেণির ছাত্র। সে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিবে। নিখোঁজ স্কুল ছাত্র মো. রাশেদুল ইসলাম তুষার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের  মুসলিম মেম্বার পাড়ার বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে। 

নিখোঁজ স্কুল ছাত্র মো. রাশেদুল ইসলাম তুষার‘র খালা মাজেদা আক্তার বলেন, গত শনিবার (৭ অক্টোবর) বিকালের দিকে গোমতি মুসলিম মেম্বারপাড়া এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাসায় ফিরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গেল রোববার (৮ অক্টোবর) তার খালা মাজেদা আক্তার বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

নিখোঁজ শিক্ষার্থীর খালা মাজেদা বেগম বলেন, নির্বাচনী পরীক্ষায় নকল করার অভিযোগে খাতা নেন গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল  ইসলাম। পরে ওই শিক্ষার্থীসহ অনেকেই ক্ষমা চাইলেও ওই শিক্ষক তার খাতা ফেরত দেননি। এ ঘটনায় সে আর পরীক্ষা না দিয়ে শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ধারনা করা হচ্ছে, লজ্জায় রাগে ক্ষোভে সে বাড়ি থেকে বের হয়ে  গেছে।

তবে এ অভিযোগ অস্বীকার করে গোমতি বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনার পরেও সে তিন দিন পরীক্ষা দিয়েছে। রোববার থেকে সে নির্বাচনী পরীক্ষা দিতে না আসলে খবর নিয়ে জানতে পারি শনিবার (৭ অক্টোবর) সকালের দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, জিডিমুলে শিক্ষার্থী নিখোঁজের বিষয়টি বিভিন্ন থানায় অবহিত করা হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/১০ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit