বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের গোকর্ণঘাট এলাকায় শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পর্শে হৃদয় মিয়া (২২) নামে একজন মারা গেছে। রশিতে ভেজা কাপড় শুকাতে গিয়ে সে বিদ্যুৎ স্পর্শে মারা যায়। হৃদয় সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের নরসিংসার গ্রামের হোসেন মিয়ার ছেলে।
তবে তারা গোকর্ণঘাট এলাকার পশ্চিম পাড়ায় ভাড়া থাকতো।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোসল শেষে হৃদয় ভেজা কাপড় রশিতে শুকাতে দেয়। এ সময় পাশের বিদ্যুতের তারের সঙ্গে কাপড়ের স্পর্শ লাগে। এতে গুরুতর আহত হৃদয়কে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:২২