বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বাঘাইছড়িতে ৩টি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১১০ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : অবৈধভাবে করাতকল স্থাপন করায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাবলাখালি এলাকায়   অবৈধ ৩টি করাতকল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত ও বন বিভাগ।বৃহস্পতিবার (৫অক্টোবর) দুপুরের দিকে  উপজেলার আমতলী ইউনিয়নের কবিরপুর ও চূড়াখালি এলাকায় অভিযান পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মাহফুজুর রহমান। এসময় বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পাবলাখালি রেঞ্জ কর্মকর্তা সজীব কুমার  মজুমদার জানান,‘বেআইনীভাবে পাবলাখালী বন্যপ্রাণী অভয়ারণ্য ও সংরক্ষিত বন ঘেষে করাতকল স্থাপন ও পরিচালনার অভিযোগ ৩ টি করাতকল উচ্ছেদ করা হয়। করাতকল বিধিমালা-২০১২ এর ১২ বিধি অনুযায়ী অবৈধভাবে করাতকলে স্থাপন করায় মো.কোরবান আলী,মানিক মিয়াসহ তিন করাতকল মালিকে ২৫ হাজার টাকা জরিমানা হয়। এসময় করাতকলের মালামাল জব্দ করা হয়। ’

এসময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র,বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) ৩৭ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজ উপস্থিত ছিলেন ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit