মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৯৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা কর্মসুচি পালন পালন করা হয়েছে। এ উপলক্ষে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকালে বিদ্যালয চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলা গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ। শরীর চর্চা শিক্ষক জরিফ হোসেন(মনি)’র সঞ্চালনায় আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্ব সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। আরো বক্তব্য রাখেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ¦ মোঃ আব্দুস সাত্তার,অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ¦ মোঃ আবু আইযুব আনছারী, আলহাজ¦ পইম উদ্দীন আহম্মেদ প্রমুখ। অতিথিগণ বক্তব্যে বলেন, শুধু একদিনের জন্য নয় প্রতিটি মুহূর্তে আমাদের জীবনে শিক্ষকের মর্যাদা এবং অবদানের কথা স্মরণ রাখতে হবে। শিক্ষকদের সম্মান দেওয়ার উদাহরণ রয়েছে কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষা গুরুর মর্যাদা’ কবিতায়।

প্রধান অতিথি বলেন, বর্তমানে আমরা ২০৪১ সালের স্বপ্ন দেখছি। প্রধানমন্ত্রী ২০২২ এর ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে “ ডিজিটাল বাংলাদেশ” অর্জিত হওয়ায় নতুনভাবে আমাদের “ স্মার্ট বাংলাদেশ” এর পথে এগিয়ে যেতে নির্দশ দেন। তাই আমাদের শিক্ষা হতে হবে স্মার্ট, অর্থনীতি হবে স্মার্ট, আমাদেও গভর্নেন্স হবে স্মার্ট, আমাদের ব্যবসা-বাণিজ্য হবে স্মার্ট। এইসব কিছুর মধ্যদিয়ে আমরা নিশ্চয়ই একটি স্মার্ট বাংলাদেশ তৈরী করতে পারবো-ইনশাআল্লাহ।

তিনি বলেন, শিক্ষাকে স্মার্ট করতে প্রয়োজন,শিক্ষা প্রশাসন,শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবককে ইতিবাচক দৃষ্টিভঙ্গী গ্রহণ করতে হবে। তিনি ২০২৩ এর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে ২০৪১ এর স্বপ্ন বাস্তবায়নে অগ্রসৈনিক হওয়ার আহবান জানান। আলোচনা শেষে উপস্থিত সকল শিক্ষকগণকে সম্মাননা উপহার প্রদান করা হয়। অপরদিকে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথকভাবে নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাকদের নিয়ে দিবসটি পালন করেছে বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit