রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মানিকছড়িতে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২টি প্রাইভেটকার জব্দ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৪৮৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,বিশেষ প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ২টি প্রাইভেটকার  ১৫০লিটার চোলাইমদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৪ অক্টোবর) রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার  মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ দিক নির্দেশনায় খাগড়াছড়ি জেলায় চলমান বিশেষ অভিযান এর অংশ হিসেবে ৫ অক্টোবর ভোর বেলায় মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই)সুমন কান্তি দে সঙ্গীয় অফিসার এবং ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে মানিকছড়ি থানাধীন গাড়িটানা এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, তিন জন ব্যক্তি একসাথে দুইটি প্রাইভেটকারে অবৈধ মাদকদ্রব্য বহন করে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছে গাড়িটানা টোল বক্সের সামনে চেক পোষ্ট বসিয়ে সন্দেহভাজন একটি সাদা রং এর প্রাইভেট কার ও একটি ব্লু রং এর প্রাইভেট কার থামার জন্য সংকেত দিলে উভয় গাড়ি গতি কমিয়ে এক পর্যায়ে গাড়ি  থামিয়ে পালানোর চেষ্টা করিলে সুকৌশলে গাড়ি থামিয়ে প্রাইভেটকার দুটি ফোর্স দ্বারা তল্লাশী করে ব্লু রঙের প্রাইভেট কার পিছনের মালামাল রাখার বক্স থেকে এবং সাদা রঙ এর প্রাইভেট কার এর পিছনের মালামাল রাখার বক্স থেকে ০১ টি সাদা ও ০১ টি হলুদ রঙ এর প্লাস্টিকের বস্তায় স্যালাইনের প্যাকেটে ১৫০লিটার চোলাই মদ সহ  আসামী মো. মিজান (২৬),আবু তৈয়ব (২৭),রাজীব রবি দাশ (৩০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত  আসামীরা হলেন- মোঃ মিজান (২৬), রাঙ্গামাটি জেলার কাউখালী বেতবুনিয়ার ডাকবাংলা এলাকার মৃত মোহাম্মদ উল্লাহ ছেলে আবু তৈয়ব(২৭) রাঙ্গামাটি জেলার কাউখালী কমলপতি এলাকার  আলী আহমেদ এর ছেলে রাজীব রবি দাশ (৩০),চট্রগ্রাম জেলার খুলশী ব্যাটারীগলি (রবি দাশ কলোনী)দামপাড়া এলাকার মনুরবি দাশ এর ছেলে। মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আনচারুল করিম জানান গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা রুজু প্রক্রিয়াধীন আসামীকে  বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit