সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে খাদ্যসামগ্রী ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান নওগাঁয় দুই শতাধিক কৃষক ও স্প্রেম্যান পেলেন চারাগাছ ও আধুনিক কৃষি সরঞ্জাম এখনও ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার স্থান-তারিখ অনিশ্চিত ইরান যুদ্ধ: নতুন কৌশল চেয়ে সব সেনাকে বার্তা পেন্টাগনের লেবাননে ইসরায়েলের ভয়াবহ ফসফরাস বোমা হামলা টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ঘুমন্ত তরুণীর মাথা কামড়ে টেনে নিয়ে গেল বাঘ ভারত সীমান্তে অত্যাধুনিক ২৫০ হাউইটজার মোতায়েন করল পাকিস্তান সু কিকে নিয়ে সব জল্পনার মাঝে জান্তার প্রকাশ করা ছবিতে যা দেখা গেল

নাইক্ষ্যংছড়িতে সাড়ে ১৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন..পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে সাড়ে ১৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন  ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা রেস্ট হাউসের নতুন ভবন ও সোনাইছড়ি ইউনিয়নের বটতলী বাজারে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের  উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।প্রকল্প গুলোর মধ্যে রয়েছে- বান্দরবান পার্বত্য জেলাপরিষদের ৩ কোটি ৫৫ লাখ টাকা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২ কোটি ৫০ লাখ টাকা, এলজিইডি ৮ কোটি ৮৬ লাখ টাকা জন স্বাস্থ্য প্রকৌশলী ২ কোটি টাকা এবং দুর্যোগ ব্যবস্থাপনা ৮৩ লাখ টাকা।
এসব প্রকল্প উদ্বোধন শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি বটতলী এলাকায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জন  সমাবেশে যোগ দেন পার্বত্য মন্ত্রী।সমাবেশে প্রধান অতিথি,র বক্তব্যে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য জেলার দুর্গম পাহাড়ি এলাকায় যোগাযোগ, স্বাস্থ্য ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে উন্নয়নের জোয়ার বইছে, আর এর সুফল পাচ্ছেন স্থানীয় জনগণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানেই এ উন্নয়ন সম্ভব হয়েছে।তিনি আরও বলেন, বর্তমান সরকার পাহাড়ে সাধারণ মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করে যাবে।
এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্যানোওয়ান চাক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের প্রকল্প নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, বান্দরবান এলজিইডি নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, বান্দরবান জেলাপরিষদ নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা, থানার অফিসার ইনচার্জ ওসি টানটু সাহা সহ,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit