শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

ভারতের সাথে কূটনীতিক উত্তেজনা আর বাড়াতে চাই না, বললেন ট্রুডো

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাথে কূটনীতিক উত্তেজনা আর বাড়াতে চাইছে না কানাডা। একই সঙ্গে ‘নয়াদিল্লির সাথে দায়িত্বশীল এবং গঠনমূলকভাবে’ সম্পৃক্ত থাকবে বলেও জানিয়েছে দেশটি। 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মঙ্গলবার এ মন্তব্য করেছেন।

গত জুন মাসে খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জর কানাডায় হত্যাকাণ্ডের শিকার হন। গত মাসে এ ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততার অভিযোগ করেন জাস্টিন ট্রুডো। এই ইস্যুতে অটোয়া একজন ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করলে পাল্টা ব্যবস্থা হিসেবে নয়াদিল্লিও অটোয়ার এক কূটনীতিককে বহিষ্কার করে। এ ঘটনায় দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্ককে টানপোড়েন শুরু করে। সর্বশেষ মঙ্গলবার নয়াদিল্লি ৪১ কানাডীয় কূটনীতিককে ১০ অক্টোবরের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে অটোয়াকে।

ভারতের এই পদক্ষেপের বিপক্ষে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে ট্রুডো জানান, তার সরকার নয়াদিল্লির সাথে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করবে।

তিনি বলেন, “আমরা বাড়তে চাই না, যেমন আমি বলেছি, আমরা সেই কাজটি করতে যাচ্ছি যা এই অত্যন্ত কঠিন সময়ে ভারতের সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।” সূত্র: সিবিএস নিউজ

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit