শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে-তথ্যমন্ত্রী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ

চৌগাছার শিক্ষাবিদ মাওলানা সাঈদুল ইসলামের আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৬ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় শিক্ষাবিদ মাওলানা সাঈদুল ইসলামের আজ ৪র্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) তাঁর গ্রামের বাড়ী পৌর শহরের ইছাপুর দেওয়ান পাড়াজামে মসজিদ ও ইছাপুর বটতলা খেজুর মসজিদে বাদ মাগরিব কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

২০১৯ সালের ৫ অক্টোবর ৭৬ বছর বয়সে হৃদরোগে তিনি মারা যান। মাওলানা সাঈদুল ইসলাম ঝিকরগাছা ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও এলাকায় বহু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৬৭ সাল থেকে চৌগাছা উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট ছিলেন। বর্তমানে তাঁর মেজে ছেলে দেওয়ান শফিকুল ইসলাম পত্রিকা এজেন্টের দায়িত্ব পালন করছেন।

মরহুমের মেজে ছেলে দেওয়ান শফিকুল ইসলাম বলেন, আব্বা জানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) মাগরিবের নামাজের পর আমাদের গ্রামের বাড়ী শহরের ইছাপুর দেওয়ানপাড়া জামে মসজিদসহ কয়েকটি মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit