শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু ‘ট্রাম্প’ আটোয়ারীতে পুলিশের পৃথক অভিযানে এক মাদক ব্যবসায়ী ও চার জুয়ারু আটক হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান ধলেশ্বরী নদীতে ইটবোঝাই ট্রলার ডুবি, ১১ শ্রমিক জীবিত উদ্ধার ডোমারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্ধিক সহায়তা করেন আফেন্দী ভারত থেকে এলো আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ ‘দেশু ৭’ সিনেমায় থাকছেন অনির্বাণ, এবার দেবের পরিচালনায় শুভশ্রী

ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তায় ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম চালু

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৯০ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গতকাল ০৩ অক্টোবর (২০২৩ ) মঙ্গলবার প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম-এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আসিফ হোসেন খান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বক্তব্য রাখেন। এসময় সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক ও অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এই ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ সড়ক ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেস সিসিটিভি ক্যামেরা দ্বারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্রমান্বয়ে এই কার্যক্রম আরও জোরদার ও প্রসারিত করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হবে।

বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা নিয়ন্ত্রণ এবং সামগ্রিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেমের যথাযথ ব্যবস্থাপনায় ও রক্ষণাবেক্ষণে সমন্বিতভাবে কাজ করার  জন্য সংশ্লিষ্টদের প্রতি উপাচার্য আহবান জানান। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ পূর্ণ স্থানে ৫৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এই ই-সিকিউরিটি সার্ভিলেন্স সিস্টেম চালু করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit