সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০২ মন্ডপ নির্বাচনের কারণে এবারের পুজায় বাড়তি সতর্কতা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১১১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আসন্ন জাতীয় নির্বাচনের কারণে এবারের শারদীয় দুর্গোৎসবে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দুর্গাপুজার প্রস্তুতি মূলক সভায় এ কথা জানানো হয়। সভায় জানানো হয়, জেলা সদরসহ নয় উপজেলায় মোট ৬০২টি মন্ডপে এবার দুর্গাপুজা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হেলেনা পারীভনের সঞ্চানলায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরমান আরিফ, ৬০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর জোবায়ের বিন জাবের, সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ, সাবেক অধ্যক্ষ বিভুতিভূষন দেবনাথ, সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, সোমেশ রঞ্জন রায়, সঞ্জিব সাহা বাপ্পী, নিতীশ রঞ্জন রায়, বিশ্বজিৎ পাল বাবু, সাধন চন্দ্র চৌধুরী, কার্তিক চৌধুরী প্রমুখ।

সভা থেকে পাওয়া তথ্য মতে, এবার জেলায় সবচেয়ে বেশি ১৪৮টি পুজা হবে নাসিরনগরে। এছাড়া নবীনগরে ১৩৩টি, সদরে ৭৯টি, বিজয়নগরে ৫৭টি, কসবায় ৫২টি, সরাইলে ৪৮টি, বাঞ্ছারামপুরে ৪৬টি, আখাউড়ায় ২৩টি ও আশুগঞ্জে ১৬টি মন্ডপে পুজা অনুষ্টিত হবে। গত বছরের তুলানায় এ বছর ১১টি বেশি মন্ডপে পুজা হবে। প্রস্তুতি মূলক সভায় বক্তারা, পুজার সময় হওয়া নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বিশেষ করে বিদ্যুত সরাবরাহ যেন স্বাভাবিক থাকে এ বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে সুন্দরভাবে পুজা উদযাপনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit