সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু  হাতিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

‘নেলসন ম্যান্ডেলার বক্তৃতা’ দেবেন মালালা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২১তম নেলসন ম্যান্ডেলা বার্ষিক বক্তৃতা দেবেন পাকিস্তানি নোবেল বিজয়ী এবং শিক্ষাকর্মী মালালা ইউসুফজাই। সোমবার নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন (এনএমএফ) এ ঘোষণা দিয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগের টুইটার) দেওয়া এক বিবৃতিতে ম্যান্ডেলা ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ভার্ন হ্যারিস বলেছেন, চলতি বছরের ৫ ডিসেম্বর নির্ধারিত বক্তৃতাটি একটি বিশেষ তাৎপর্য বহন করে। কারণ ওই দিন মাদিবার (নেলসন ম্যান্ডেলাকে দক্ষিণ আফ্রিকায় স্থানীয়ভাবে মাদিবা বলে ডাকা হয়) দশম মৃত্যুবার্ষিকী।

প্রসঙ্গত, নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ম্যান্ডেলাকে সম্মান জানানোর অন্যতম প্রধান কর্মসূচি হলো— নেলসন ম্যান্ডেলা বার্ষিক বক্তৃতা।

ম্যান্ডেলা ২০১৩ সালে ৯৫ বছর বয়সে মারা যান। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি। জাতিগতভাবে ক্ষতবিক্ষত দেশগুলোতে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit