বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪৩৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ২০০০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান ও সিলেট বিভাগের সুপরিচিত পাঠাগার সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮০০ (১-৮০০) তম সাহিত্য আসর উপলক্ষে “সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩” এর জন্য মোট ২০ জন সেরা (৫ জন তরুণ, ৮ জন যুবক ও ৭ জন প্রবীণ) লেখকের নাম ঘোষণা করা হয়েছে।রবিবার (১ অক্টোবর ২০২৩) আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট মোবাইল পাঠাগারের কার্যালয়ে ‘সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩’ ঘোষণা অনুষ্ঠান পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে ও পাঠাগারের নির্বাহী সম্পাদক, প্রভাষক আবদুল কাদির জীবন উপস্থাপনায় উপস্থিত ছিলেন পাঠাগারের সচিব ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেট, সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩’র উপকমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, পাঠাগারের সহসাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী।

অনুষ্ঠানে ‘সিমোপা সাহিত্য পুরস্কার-২০২৩’ ঘোষণা করেন পাঠাগারের চেয়ারম্যান দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী।ছড়ার জন্য পুরস্কৃত করা হয়েছে- দেলোয়ার হোসেন দিলু, কবির আশরাফ, আতাউর রহমান বঙ্গী, আবদুল কাদির জীবন।কবিতার জন্য পুরস্কৃত করা হয়েছে হয়েছে- সিরাজুল হক, কামাল আহমদ, গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, আজমল আহমদ, নাঈমুল ইসলাম গুলজার।গল্পের জন্য পুরস্কৃত করা হয়েছে- মিনহাজ ফয়সল, জেনারুল ইসলাম।প্রবন্ধের জন্য পুরস্কৃত করা হয়েছে- ছয়ফুল আলম পারুল, সোনিয়া কাদির, শামসীর হারুনুর রশিদ, জুঁই ইসলাম, সৈয়দ মুস্তাফিজুর রহমান।গানের জন্য পুরস্কৃত করা হয়েছে- মোঃ আব্দুল মতিন, মাজহারুল ইসলাম মেনন, বাহা উদ্দিন বাহার, তাসনিম যায়েদ।প্রায় ১০০ জন প্রতিযোগীর মধ্যে কবিতা, গল্প, প্রবন্ধ, গান ও ছড়ায় সেরা ২০ জন লেখককে পুরস্কৃত করা হয়। সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮০০ (১-৮০০) তম সাহিত্য আসর উপলক্ষে তিন বিভাগে( তরুণ অনুর্ধ ১৫-৩০, যুবক অনুর্ধ ৩১-৫০ এবং প্রবীণ অনুর্ধ ৫১-১০০ বছর) এবং পাঁচ কেটাগরিতে (কবিতা, ছড়া, প্রবন্ধ, গল্প, গান) মোট ২০ জন বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হয়।

 

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৩,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit