বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মনিরামপুরে উপজেলা চেয়ারম্যানের এপিএস রিমান্ডে

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে আলোচিত অপহরন মামলায় আদালত উপজেলা চেয়ারম্যানের এপিএস আশিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল রোববার শুনানী শেষে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট পলাশ কুমার দালাল এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাডভোকেট বশির আহম্মেদ খান। অভিযুক্ত আশিকুর রহমান উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ত্রিপুরাপুর গ্রামের মিজানুর রহমান খানের ছেলে।

জানাযায়, ঠিকাদার প্রতিষ্ঠান মেমার্স অর্থ প্রাইভেট লিমিটেডের স্টাফ সাজিদ হোসেন অফিসিয়াল কাজে গত ১৯ সেপ্টেম্বর মনিরামপুরে আসেন। অভিযোগ করা হয় ওই দিন বিকেল তিনটার দিকে পৌরশহর থেকে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের এপিএস আশিকুর রহমানের নেতৃত্বে অস্ত্র ঠেকিয়ে সাজিদকে অপহরন করা হয়। পরে আশিকুর রহমান মুক্তিপন হিসেবে অর্থ প্রাইভেট লিমিটেডের পরিচালক কাজল বিশ্বাসের কাছে(মোবাইলফোনে) পাঁচলাখ টাকা দাবি করেন।বিষয়টি জানতে পেরে পুলিশ পৌরশহরের গরুহাট এলাকার একটি বাসা থেকে ওই রাতেই সাজিদ হোসেনকে উদ্ধার করে।

এ সময় পুলিশ সেখান থেকে আটক করে উপজেলা চেয়ারম্যান নাজমা খানমের এপিএস আশিকুর রহমানকে। অবশ্য উপজেলা চেয়ারম্যান নাজমা খানম দাবি করেন তিনি গত জুলাই মাসে আশিককে এপিএস থেকে বাদ দিয়েছেন। অপহরনের ঘটনায় সাজিদ বাদী হয়ে আশিকুর রহমানসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামী করে মনিরামপুর থানায় একটি মামলা করেন। এ দিকে আশিককে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্তকারী অফিসার এসআই প্রসেনজিৎ কুমার মন্ডল আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। রোববার শুনানী শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।তদন্তকারী অফিসার এসআই প্রসেনজিৎ মন্ডল জানান, দুএকের মধ্যে আশিককে জেল হাজত থেকে থানায় আনা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit