শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধ করে মিষ্টি কুমড়া দরগাঁজল আদিবাসী সাইনিং ইস্টার স্কুল শিশুদের স্বপ্নের পাঠশালা উদ্বোধন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি খানপুর ও অচিন্তপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকা মাদক আটক আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল। উড্ডয়নের আগমুহূর্তে যাত্রীর অসুস্থতা, রানওয়ে থেকে ফিরল বিমানের ফ্লাইট গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার বিসিবির ‘সংবিধান’ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে যা বললেন আসিফ মাহমুদ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন ট্রাম্প প্রশাসনের কটাক্ষের মুখে ক্লুনির কড়া জবাব

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ যেসব তারকার, আছেন বাংলাদেশিও

Reporter Name
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : আর মাত্র চার দিন পর শুরু হচ্ছে ১৩তম ক্রিকেট ওয়ানডে বিশ্বকাপ। এ বিশ্বকাপে কারও জন্য শুরু আবার কারও হতে পারে শেষ খেলা। এর মধ্যে রয়েছেন বাংলাদেশিও। যেমন সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহ। ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের বেন স্টোকস, মঈন আলি, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, টিম সাউদি, ট্রেন্ট বোল্টদের হতে পারে শেষ বিশ্বকাপ। এ তালিকায় আছেন আরও অনেকে। 

চার বছর পর পর বিশ্বকাপ। এবার যারা খেলছেন পরবর্তী আসরে তারা খেলতে পারবেন কিনা সে আলোচনা অবান্তর। ইনজুরি, বাদ পড়া কিংবা অন্য কোনো সমস্যা থাকতেই পারে। এই যেমন তামিম ইকবাল। কে ভেবেছিল তিনি এ বিশ্বকাপ খেলতে পারবেন না? ফলে তামিম ইকবালের জন্য ২০১৯ আসরই ছিল শেষ। সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহরা ভাগ্যবান। তাদের শেষটা হচ্ছে ভারতে।

স্বাগতিক দলেও সিনিয়র ক্রিকেটারদের সংখ্যা কম নয়। বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিনরাও হয়তো শেষটা দেখছেন এ আসরে। শিরোপা জিতে স্মরণীয় করে রাখতে চাইবেন তারা।

এ বিশ্বকাপের পর বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলটাতেও আসতে পারে বড় পরিবর্তন। বেন স্টোকস, জো রুট, জস বাটলারদের জন্য এটাই হতে পারে শেষ বিশ্বকাপ।

বিদায় বলতে পারেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মিচেল স্টার্কদের আরেকটা বিশ্বকাপ খেলা হতে পারে কঠিন।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্যও শেষ সুযোগ। পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিরও বয়স বাড়ছে। এ আসর দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হতে পারে তাদের।

পাকিস্তান দলটা তুলনামূলক তরুণ। বয়স ত্রিশের আশপাশে। বেশিরভাগেরই পরের বিশ্বকাপে খেলার সম্ভাবনা প্রবল। ইফতেখার আহমেদ কিংবা ফখর জামানের বয়স ৩৩ পেরিয়েছে।

আফগানিস্তানের মোহাম্মদ নবী, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক আর ডেভিড মিলার, শ্রীলংকার দিমুথ করুনারত্নেদের জন্যও ভারত বিশ্বকাপই হতে পারে শেষ।

বয়স ৩৫ পেরোলেই অবশ্য সবাই শেষ দেখেন না। নেদারল্যান্ডসের ৩৫ বছর বয়সি সায়ব্র্যান্ড অ্যাঙ্গেল রেট অভিষেকের অপেক্ষায়।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৩,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit