বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩০ বাংলার কার্যকরী পরিষদের বেলা ১১টায় নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়। পরিষদের সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, শ্রীমা সারদা সংঘের সম্পাদিকা কবি বিনতা দেবী।

পরিষদের সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিভিন্ন উপ-কমিটির জরুরী সভা আহ্বান সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তাগিদ দেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, নিধীর রঞ্জন সূত্রধর, কবি তারেশ কান্তি তালুকদার, অসিত কুমার সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, সহ সম্পাদক ব্যাংকার দ্বীপক কুমার দাশ, মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, রজত চক্রবর্ত্তী, মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, অধ্যাপক জ্যোতিষ দাশ, সহ সাংগঠনিক সম্পাদক রমা কান্ত গুপ্ত রূপু, পরিমল দেব শর্মা, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা শিক্ষয়িত্রী জয়তী ঘোষ লোনা, সদস্য হিমাংশ লাল গুণ, এডভোকেট অরবিন্দু সরকার, প্রবাল দেবনাথ অপু প্রমুখ।

পরিষদের সর্বশেষ প্রস্তুতি সভা আগামী ৬ অক্টোবর শুক্রবার একই স্থানে একই সময়ে অনুষ্ঠিত হবে। জরুরী এই সভায় পরিষদের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দের যথাসময়ে উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন পরিষদের প্রধান সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ, সভাপতি এ্যাপেক্সিয়ান চন্দন দাশ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস।

 

 

কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit