বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

এক রাতেই ৩০ রুশ ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে এক রাতে ৪০টি ড্রোন হামলা চালায় রাশিয়া। তবে এসব ড্রোনের মধ্যে ৩০টি ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ।

শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া যেসব ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল সেগুলো ইরানের তৈরি। অস্ত্রগুলো শাহেদ ড্রোন নামে পরিচিত বলে দাবি করেছেন ইউক্রেনের আঞ্চলিক ও সামরিক কর্মকর্তারা।

শনিবার ইউক্রেনের সাউথ মিলিটারি কমান্ড এ তথ্য জানায়। তাদের দাবি, রাশিয়ার আক্রমণ চলাকালীন ভিনিতসিয়া অঞ্চলে ২০টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। তা ছাড়া দক্ষিণাঞ্চলীয় ওডেসা ও মিকোলাইভ অঞ্চলে অন্তত ১০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সূত্র : আল-জাজিরা ও রয়টার্স।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit