শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিল বাণিজ্যিক জাহাজ পাকিস্তানের পর্বতমালায় তুষারধসে বিশ্বরেকর্ডধারী পর্বতারোহী নির্মল পূর্জার মৃত্যু ঘুমের সময় স্মার্টফোন কেড়ে নিচ্ছে শিশুর ভবিষ্যৎ, আসক্তি কমাতে করণীয় বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

মাটিরাঙ্গায় জাতীয় কণ্যাশিশু দিবস উদযাপন

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৭০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “বিনিয়োগে অগ্রাধিকার, কণ্যাশিশুর অধিকার “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় কণ্যা দিবস উদযাপন করা হয়েছে।শনিবার (৩০সেপ্টেম্বর) সকাল সাড়ে১০টার দিকে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জাতীয় কণ্যাশিশু দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণিল আয়োজনে একটি র‍্যালি বের হয় র‍্যালিটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদে এসে র‍্যালিটি শেষ।জাতীয় কণ্যাশিশু দিবসের আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর কর্মকর্তা মো.ওবায়দুল হক এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন কিশোর কিশোরী ক্লাবের  ছাত্রী অর্পিতা, কিশোর কিশোরী ক্লাবের  ছাত্রী অংকিতা অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটর মো.ইউনুছ আলী এর সঞ্চালনায় আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক সুমন চন্দ্র নাথ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।অন্যান্যর মাঝে মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো.শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সহ-সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.মুজিবুর রহমান ভূইঁয়া সহ কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক,সুশীল সামাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা সহকারি কমিশনার ভূমি মো.মেজবাহ উদ্দিন বলেন,সুস্থ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে মায়ের গর্ভে থাকাকালীন সময় থেকে শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা, পুষ্টি, চিকিৎসা, শিক্ষা, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে জানিয়ে তিনি আরো বলেন দেশে কন্যা শিশুদের শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে এবং বাল্যবিবাহ ও যৌতুকের হার কমে এসেছে।দেশের তৃণমূল পর্যায়ের কন্যা শিশুরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে।পাশাপাশি ভবিষ্যৎ সুস্থ প্রজন্ম গড়ার প্রত্যয়ে কন্যা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া উপবৃত্তির সুযোগসহ যুগোপযোগী শিক্ষার সুযোগ কণ্যাদের অগ্রাধিকার দেওয়ার আহবান জানান।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit