বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

রেলস্টেশনে ডিউটি করছে হনুমান!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মানুষের সঙ্গে অনেক কাজকর্মেই মিল বানর বা হনুমানের। এবার জানা গেল হনুমানের আরেক প্রতিভার কথা। এই প্রাণী কম্পিউটার চালাতে পারে! ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি দৃশ্যে এমনটাই দেখা গেছে। বসে বসে কম্পিউটার চালাচ্ছে হনুমান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, নথিপত্রে ভরা একটি কক্ষের চেয়ারে বসে দিব্যি কম্পিউটারের কি-বোর্ড টিপছে একটি হনুমান। কম্পিউটারটি চালু অবস্থায় রয়েছে। এটির মনিটরে সারি সারি লেখা। প্রথম দেখায় মনে হয়, ওই লেখাগুলো হনুমানেরই টাইপ করা।

২০ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে একজন বাংলায় ক্যাপশন দিয়েছেন। তাতে লেখা, ‘বোলপুর রেলস্টেশন এনকয়ারিতে ডিউটিতে হনুমান’। ক্যাপশনের এই কথাগুলো একজনকে ভিডিওতে বলতে শোনা যায়। বোলপুর ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। তবে এনডিটিভির পক্ষ থেকে ঘটনাটি বোলপুরেই ঘটেছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।

ওই ভিডিওতে দেখা যায়, কি-বোর্ডের বাঁ পাশে টেবিলের ওপর পাতা উল্টানো একটি বাইন্ডিং খাতা রাখা। একটু পর পর এর একটি পাতা উল্টে যাচ্ছে। আর হনুমানটি সেদিকে একটু তাকাচ্ছে আর কি-বোর্ড টিপছে। ভাবটা এমন যে অফিসের কর্তা ব্যক্তি জটিল সব তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে কম্পিউটারে নথিভুক্ত করছেন।

টাইপ করার জন্য যে পাতা উল্টাচ্ছিল, তা কিন্তু হনুমানের কাজ নয়। একটু ভালো করে দেখলে বোঝা যায়, বৈদ্যুতিক পাখার বাতাসে আপনা-আপনি উল্টাচ্ছে পাতা। ভিডিওতে দেখা যায়, হনুমানের ওই দৃশ্য দেখতে কক্ষের বাইরে অনেক মানুষ ভিড় করেছেন। তারা হনুমানের এমন কাণ্ডে খুব উচ্ছ্বসিত।

তবে বানরজাতীয় প্রাণীর ডিজিটাল গ্যাজেট নিয়ে খুনসুটির ঘটনা এটাই প্রথম নয়। বিশেষ করে এর আগে মুঠোফোনে বানরের ভিডিও দেখার দৃশ্য ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে আনন্দ ভাগাভাগি করেছে।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit