শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার ব্যবসা উপকরণ বিতরণ প্রান্তিক নারীদের মাঝে

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা তরুণী, জীবন্ত জ্বালিয়ে দিলেন মা-ভাই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপদেশের হাপুরে অন্তঃসত্ত্বা এক তরুণীকে জঙ্গলে নিয়ে আগুনে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মা ও ভাইয়ের বিরুদ্ধে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় কৃষকরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হন ভুক্তভোগী তরুণী। এনিয়ে তার পরিবার অনেক ক্ষিপ্ত ছিলেন। তারা তরুণীর কাছে গর্ভের সন্তানের বাবার পরিচয় জানতে চায়। তবে তরুণী এ নিয়ে কোনো কিছু বলেনি।

এরপরেই ২১ বছর বয়সী ওই তরুণীর মা ও ভাই তাকে এক জঙ্গলে নিয়ে যায় এবং তার শরীরে আগুন দেয়। ওই বনে থাকা কয়েকজন কৃষক তরুণীর চিৎকার শুনে তাকে বাঁচাতে আসেন। ততক্ষণে তরুণীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তারাই তরুণীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

বর্তমানে ওই তরুণীকে মেরুতে দেশটির সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে তরুণীর মা ও ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। জেলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit