শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

ফুলবাড়ীতে ৮০ কিলোমিটার ছোট যমুনা নদী খনন না করায় বন্যায় প্লাবিত হচ্ছে এলাকা 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শহরের উপর দিয়ে বয়ে যাওয়া ৮০ কিলোমিটার ছোট যমুনা নদী খনন না করায় প্রতি বছর বন্যায় প্লাবিত হচ্ছে এলাকা এবং ক্ষতিগ্রস্থ হচ্ছে রবি শস্য সহ বাড়িঘরের। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মেইন শহরের উপর দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদীটি। দীর্ঘ ২শত বছর ধরে নদীটি খনন না করায় উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার নদীতে পলি জমে ভরাট হয়ে গেছে। এই নদীটি খনন না করায় প্রতি বছর বর্ষাকাল এলে নদীটি প্লাবিত হয়ে কয়েকটি ইউনিয়নে ঢুকে পড়ছে পানি। এতে বাড়ি ঘর সহ ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এতে কৃষক সহ খেটে খাওয়া মানুষগুলি পথে বসছে। এই ছোট যমুনা নদীটির উত্তর দিক থেকে ৪০ কি.মি. বিরামপুরে ১৩ কি.মি. পার্বতীপুরে ১৫ কি.মি. এভাবে আঁকাবাঁকা হয়ে নদীটি ফুলবাড়ী হয়ে বয়ে গেছে দক্ষিণে। প্রতি বছর ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার মানুষ। খনন করা হলে এই এলাকার প্রায় ৪ হাজার হেক্টর জমি পানির সেচ সুবিধা পাবে। লাভবান হবে কৃষক। বিশেষ করে দক্ষিণে জানিপুর এলাকায় রাবার ড্রাম স্থাপন করলে ধরে রাখবে বর্ষাকালের পানি।

কিন্তু দেশের অন্যান্য নদী গুলি খনন হলেও ফুলবাড়ীর ছোট যমুনা নদীটি খনন করার কোন লক্ষণ নেই। যার কারণে প্রতি বছর এভাবে পলি জমে চর জেগে উঠেছে। এভাবে চলতে থাকলে এক সময় বন্যার পানি শহর সহ অন্যান্য ইউনিয়ন গুলিতে ঢুকে পড়বে। এতে সামাল দেওয়া মুশকিল হবে। এ ব্যাপারে দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, ঐ এলাকা অতি জরুরী খনন করা প্রয়োজন। জরিপ করে দেখেছি ছোট যমুনা নদীর ৮০ কি.মি পর্যন্ত চর জমে গেছে। নদীটি খনন করা এখুনি প্রয়োজন। এ ব্যাপারে পার্বতীপুর ফুলবাড়ী নির্বাচনী ৫ আসনের মাননীয় সংসদ সদস্য ডিও লেটার পেয়েছি, বিষয়টি পানি সম্পদ মন্ত্রী মহোদয়কে অবগত করা হবে। নদীটি খননের জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করব।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার এর সাথে কথা বললে তিনি বলেন, এই নদীটি খনন করা খুবই প্রয়োজন। যে সময় কৃষকেরা রবি শস্য চাষ করবে সেই সময় বন্যা। যারা আগাম রবি শস্য চাষ করেছে তারা ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই আমি বলব, ছোট যমুনা নদীটি খনন করা খুবই প্রয়োজন। কৃষক শামসুল আলম বলেন, নদীর ধারে আমার অনেক জমি রয়েছে। রবি শস্য চাষ করেছি, কিন্তু বন্যায় আমার অফুরন্ত ক্ষতি হয়েছে। নদীটি খনন করা থাকলে বন্যায় এই এলাকার ফসল সহ বাড়িঘর এবং আবাদি ফসলের ক্ষতি হত না।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit