শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

দুপুরে প্রথম ওয়ার্ম আপ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : আসামের ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) অনুশীলন করেছে বাংলাদেশ দল। সকল অস্থিরতাকে পাশ কাটিয়ে এদিন দল মনোযোগ দিয়েছে নিজেদের প্রস্তুতে। ওয়ার্মআপ ম্যাচ সামনে রেখে ওয়ার্মআপ ভালোই হয়েছে। মূল মাঠে ফুটবল খেলার পর নেটে ব্যাটিং-বোলিং ঝালিয়ে নেন ক্রিকেটাররা।

মনোযোগের কেন্দ্রে তানজীদ তামিম। অভিষেক রাঙাতে না পারলেও, তামিম ইকবালের ড্র্যাম্যাটিক এক্সক্লুশনে টাইগারদের বিশ্বকাপ মিশনে এখন মূল ওপেনারদের একজন এই যুবা। স্পটলাইট ছিলো মাহমুদউল্লাহ রিয়াদের ওপরও। দীর্ঘসময় দলের বাইরে থাকা সিনিয়র ক্যাম্পেইনারই জায়গা করে নিয়েছেন ওয়ার্ল্ডকাপ স্কোয়াডে।

৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু বিশ্বকাপ মিশন। তবে, তার আগে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে হাথুরুসিংহের দল। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুই দেখাতেই হেরেছে বাংলাদেশ। সেই লঙ্কানদের বিপক্ষেই প্রথম ওয়ার্মআপ ম্যাচ। দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচটি ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে।

বিশ্ব আসরে প্রচ্ছন্ন চাপ থাকবে সাকিব-হাথুরুর কাঁধে। তবে, সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ না হলেও, ইয়াংস্টারদের নিয়ে ভালো করার আশা টাইগারদের। এখন দেখার বিষয় সকল চাপ সামলে এবারের বিশ্বকাপে কেমন করে টাইগাররা। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit